সত্য ও সাহসের নির্ভীক কণ্ঠ কামরুল হাসান
এম জিহাদ:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক কামরুল হাসান। দীর্ঘদিন ধরে তিনি উপকূলীয় জনপদের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা, সংকট ও সংগ্রামের কথা নিষ্ঠার সঙ্গে তুলে ধরছেন। তার সংবাদে উঠে এসেছে দুর্নীতি, অনিয়ম, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার...