পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মৌডুবি ইউনিয়নের ভুইয়া কান্দা গ্রামে মিষ্টি পানি সংরক্ষণের জন্য খৈয়ার খাল পুন:খনন উদ্বোধন করা হয়েছে।
বুধবার মৌডুবি ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগোনারী প্রধান নির্বাহী হোসনেআরা হাসি, এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কেয়ার বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক বায়েজিদ বোস্তামি, প্রদৃপ্ত প্রকল্প ব্যবস্থাপক মো. জাফর আলম, সিনিয়র প্রকল্প অফিসার ভূইয়া মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
জানা যায়, জলবায়ু ঝুঁকি ও লবণাক্ততার প্রভাব মোকাবেলায় কৃষি ও গৃহস্থালি ব্যবহারের জন্য মিষ্টি পানি সংরক্ষণের জন্য বেসরকারি সংস্থা জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্পের ও কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এটি পরিচালিত হচ্ছে।