একনজরে রাঙ্গাবালী

খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি হ্রাসে কোস্টাল ইয়ুথ এসোসিয়েশনের সদস্য ও তরুণদের প্রশিক্ষণ কর্মশালা

তুহিন রাজ
৩০ জানুয়ারী ২০২৬, ১২:১৫ দুপুর
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি হ্রাসে কোস্টাল ইয়ুথ এসোসিয়েশনের সদস্য ও তরুণদের নিয়ে সুশীলনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স: ইমপ্রুভিং লাইভস অব ক্রাইসিস অ্যাফেক্টেড পিপল” শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি হ্রাসে পূর্বাভাসভিত্তিক প্রাথমিক পদক্ষেপ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিডা (SIDA), আইআরসি (IRC) ও সিসিএইচআর (CCHR) প্রকল্পের আওতায় সুশীলনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাঙ্গাবালী উপজেলার ৫৫ নং ছোটবাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন রাঙ্গাবালী-এর ছোটবাইশদিয়া টিমের সদস্যসহ স্থানীয় ২৫ জন তরুণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন ৫৫ নং ছোটবাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাইদ টিপু। প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিএইচআর(CCHR) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্না মৌলিক, মোহাম্মদ আকবর হোসেন ও রাধা রানী সাহা।

প্রশিক্ষণে খাদ্য নিরাপত্তাহীনতার সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্তকরণ,  পূর্বাভাস অনুযায়ী প্রাথমিক করনীয় এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এসব বিষয়ে হাতে-কলমে ধারণা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা লাভ করেন।

এ প্রশিক্ষণে কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন রাঙ্গাবালী-এর অংশগ্রহণকারী সদস্যরা জানান , আজকের কর্মশালার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পেরেছি যা আমরা  আমাদের পরিবার, সহপাঠী এবং সংগঠনের অন্য সদস্যদের মাঝে ছড়িয়ে দিবো। অংশগ্রহণকারী তরুণরা আরো জানান, তারা এই প্রশিক্ষন থেকে শিক্ষনীয় বিষয়গুলো স্থানীয় প্রকল্পের ক্লাইন্টদের সাথেও শেয়ার করবেন। আয়োজকরা জানান, তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিয়ে  তরুণ থেকে সব বয়সের মানুষ আরো সচেতন হবেন।