একনজরে রাঙ্গাবালী

জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের জুনাইদ আল হাবিব 

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ বিকাল

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ জুলাই বার্তাবীর সম্মাননা পেলেন কালের কণ্ঠের প্রতিবেদক ও লক্ষ্মীপুরের সন্তান জুনাইদ আল হাবিব। বুধবার(৭জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে(আইডিইবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা প্রদান করে আগ্রাসন বিরোধী আন্দোলন।  এ সময় তার হাতে ক্রেস্ট ও আর্থিক চেক তুলে দেন সংগঠকরা।

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতায় ছিলেন জেএএম সংস্থা।

জুনাইদ আল হাবিব  কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে প্রতিবেদক হিসেবে কর্মরত। গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের খবরাখবর  দৃশ্যমাধ্যমে তুলে ধরেন উত্তাল সময়ে। 

এ দিন দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, শহীদ পরিবার ও আহত ১ হাজার ২'শ জনকে আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল দিনব্যাপী আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণ।