একনজরে রাঙ্গাবালী

পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত: উপকূলে মেঘাচ্ছন্ন আবহাওয়া, গুড়িগুড়ি বৃষ্টি 

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৬, ০৭:৩৩ বিকাল

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে পায়রা সমুদ্রবন্দরে তিন  নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বিকেল থেকে পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকা এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। মাঝেমধ্যে ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি। যদিও নদ-নদী স্বাভাবিক রয়েছে, তবে সাগর কিছুটা উত্তাল রয়েছে।

এদিন আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

খোঁজ নিয়ে জানা গেছে, ১১ জুন পর্যন্ত মাছ ধরায় সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় নিষেধাজ্ঞা মেনে চলা জেলেরা ঘাটে  অবস্থান করছে।