একনজরে রাঙ্গাবালী

ফুটবল উন্মাদনায় দেশে শাওমি স্মার্ট টিভির বিক্রিতে সাড়া

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ০৬:০৮ বিকাল

ঢাকা, ২১ জুলাই: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দেশে শাওমির স্মার্ট টিভির বিক্রি ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া মিলেছে। ফুটবল উন্মাদনায় অসংখ্য পরিবার বসার ঘরে বড় পর্দায় সরাসরি ম্যাচ উপভোগ করতে শাওমির স্মার্ট টিভি বেছে নিয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন শ্রেণির ক্রেতাদের চাহিদা ও বাজেট বিবেচনায় শাওমির স্মার্ট টিভি পোর্টফোলিওতে দুটি সিরিজে মোট ৯টি মডেল রয়েছে। এর মধ্যে ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজে রয়েছে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, অ্যাডভান্সড লোকাল ডিমিং, সর্বোচ্চ ১ হাজার ২০০ নিটস পিক ব্রাইটনেস এবং গেম বুস্টসহ ১৪৪ হার্জ নেটিভ রিফ্রেশ রেট। এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তিও রয়েছে।

অন্যদিকে, শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজে রয়েছে ৪কে কিউএলইডি ডিসপ্লে, সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড ও ডলবি অডিও। দুটি সিরিজের টিভিতেই ৪কে রেজ্যুলুশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল এয়ারপ্লে ও উন্নত অডিও প্রযুক্তি রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ফুটবল লাখো মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা রাখে। এবারের টুর্নামেন্টে দেশের অসংখ্য পরিবার তাদের হোম স্ক্রিন আপগ্রেড করতে আগ্রহী হয়েছে। টুর্নামেন্ট শেষ হলেও লাইভ স্পোর্টস, মুভি নাইট ও দৈনন্দিন বিনোদনে দর্শকদের উন্নত অভিজ্ঞতা দিতে শাওমির স্মার্ট টিভি ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পুরো ফুটবল মৌসুমে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে শাওমির ওপর আস্থা রাখায় ক্রেতাদের প্রতি তারা কৃতজ্ঞ।

শাওমির নতুন স্মার্ট টিভি লাইনআপ দেশের অনুমোদিত শাওমি স্টোর ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের ৯৮ ইঞ্চি মডেলের দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২ লাখ ৪৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ৪১ হাজার ৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে, শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজের ৭৫ ইঞ্চি মডেলের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ১৫ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫৩ হাজার ৯৯৯ টাকা।