একনজরে রাঙ্গাবালী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙ্গাবালীতে আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৬, ০৮:০৫ রাত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।

শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে আগামী প্রজন্মের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই উপজেলা প্রশাসনের এই আয়োজন।